শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবুর রহমানবাংলাদেশ সিকি-উরিটি সার্ভিসেস কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুক্তি-যোদ্ধা মুজিবুর রহমান (৫৮) গত শুক্রবার রাজধানীর উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চুনারচরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কে এ এম ওবায়দুল্লাহআইসিআই কোম্পানির সাবেক কর্মকর্তা কে এ এম ওবায়দুল্লাহ (৬৮) গত ২৬ অক্টোবর রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।