শোক
আবু আল সাঈদ
একাত্তরে রণাঙ্গনের গণসঙ্গীত শিল্পী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু আল সাঈদ নান্টু (৭০) গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা রামপুরায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আবু আল সাঈদের মৃত্যুতে বরিশালের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বরিশাল অফিস
জলিল খান
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আরাজি শ্রীনগর গ্রামের বাসিন্দা জলিল খান (৮৬) গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বেলা ১১টায় জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জলিল খান ছয় মাস ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। তিনি রেডিও টুডের যুগ্ম বার্তা সম্পাদক খান মো. মানোয়ার হোসেনের বাবা। বিজ্ঞপ্তি।