শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মির্জা নুরুল হুদা কাদের বকস্ভাষাসৈনিক সাবেক কমিউনিস্ট নেতা মির্জা নুরুল হুদা কাদের বকস্ (৮৩) গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে নীলক্ষেত কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাব, উদীচী, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দিনাজপুর অফিস।সাজেদা বেগমব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষিকা সাজেদা বেগম (৬০) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ টি এম রেজাউল করিমের মা। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।নিগার সুলতানাবাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের নিগার সুলতানা (৫৫) গত সোমবার খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবদুর রাজ্জাকের মা। বাগেরহাট প্রতিনিধি।আহাদ আলীরাজশাহীর বাগমারার ঝিকড়া ইউনিয়নের উত্তর সাজুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আহাদ আলী (৬৫) গত সোমবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।শাহজাহান বেপারীবরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লার মুক্তিযোদ্ধা ও পৌর বিএনপির নেতা মো. শাহজাহান বেপারী (৬৫) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।