শোক
আরতি দত্ত কমিউনিস্ট নেত্রী কমরেড আরতি দত্ত (৮৭) বুধবার পরলোকগমন করেছেন। আজ শুক্রবার বলুয়া দীঘিরপাড় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড সুধাংশু বিমল দত্তের স্ত্রী। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন গভীর শোক প্রকাশ করেছেন।-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।সৈয়দ আবু আব্বাসব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সৈয়দ আবু আব্বাস (৭৮) গত ৬ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। আজ শুক্রবার মরহুমের ঢাকার গোপীবাগের বাসভবনের কাছে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।-বিজ্ঞপ্তি।আবদুল কাইয়ুম খানটাঙ্গাইলের মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান (৬৫) গত ৮ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মরদেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি সমকাল-এর জ্যেষ্ঠ প্রতিবেদক কিসমত খোন্দকারের ভগ্নিপতি।-বিজ্ঞপ্তি। আবদুল আলীকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ার বাসিন্দা মো. আবদুল আলী (৮০) গত ৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত মঙ্গলবার আশুতিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বাবা। বিজ্ঞপ্তি।