শোক
জবেদ আলীঢাকার প্রভাতীবাগ জামে মসজিদের উপদেষ্টা ও সমাজসেবক মো. জবেদ আলী (১১৯) গত শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার জানাজা শেষে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। মোখলেসুর রহমানচাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শহরের পাঠানপাড়া নিবাসী মোখলেসুর রহমান (৭৩) গত শুক্রবার রাতে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে শহরের ফকিরপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।বারেক সরদারবরগুনা জেলার আমতলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আ. বারেক সরদার (৬১) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেকান্দারখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।লাতু তফাদারনোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের নিবাসী মুক্তিযোদ্ধা লাতু তফাদার (৮৬) গতকাল শনিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও সাত ছেলে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।