শোক
রমেশা বেগমরাজশাহীর বুলনপুর নিবাসী রমেশা বেগম (৬৮) গতকাল রোববার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তিনি প্রথম আলোর বিশেষ ফটোসাংবাদিক শামসুল হকের শাশুড়ি। বিজ্ঞপ্তি।আবদুর রব তালুকদারভোলার আবদুর রব তালুকদার (৬৫) গত শনিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর ভোলার কালীনাথ রায়েরবাজারে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ তোফায়েল আহমেদের স্ত্রীর বড় ভাই। ভোলা অফিস।আবুল হাসেমফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর জগতপুর গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি সদস্য মো. আবুল হাসেম (১০৪) গতকাল রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।শরিফুল আলমনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম (৪৮) গতকাল রোববার পঞ্চায়েত পাড়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি অকৃতদার ছিলেন। বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।