শোক
শিবলী কাইয়ুমনয়া গণতান্ত্রিক গণমোর্চার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শিবলী কাইয়ুম (৫০) গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে মিরপুরের ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁর মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর শিবলী কাইয়ুম ‘বিপ্লবী ছাত্র আন্দোলন’ গড়ে তোলেন। তাঁর প্রচেষ্টায় গড়ে ওঠে ‘নয়া গণতান্ত্রিক গণমোর্চা’। আজ সকাল নয়টায় ডাকসু ভবনের সামনে শিবলী কাইয়ুমের মরদেহ আনা হবে। সেখানে ছাত্র নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাবেন। বিজ্ঞপ্তি।বেগম জয়নব হাসেমপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের মা বেগম জয়নব হাসেম (৮০) গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে জানাজা শেষে তাঁকে বনানীতে দাফন করা হয়। সোমবার বাদ মাগরিব মিন্টো রোডের পুলিশ ভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।