শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবতোষ চৌধুরী সিলেটের প্রবীণ গণসংগীতশিল্পী ভবতোষ চৌধুরী (৫৬) গত শনিবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বিভিন্ন প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী এই বিপ্লবী শিল্পীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ ওই দিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিকেলে চালিবন্দর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং উদীচী সিলেট শাখার সঙ্গে আজীবন জড়িত ছিলেন। সিলেট প্রতিনিধি।ফাতেমা বেওয়া নাটোরের লালপুর উপজেলার থানাপাড়ার বাসিন্দা ফাতেমা বেওয়া (৮২) গত শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল লালপুরের রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে বালিতিতা ইসলামপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি প্রথম আলোর লালপুর প্রতিনিধি ইমাম হাসান মুক্তির দাদি। লালপুর (নাটোর) প্রতিনিধি।