শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফজাল হোসেনবেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আফজাল হোসেন (৫০) রোববার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধোবাদহ গ্রামে। বেড়া (পাবনা) প্রতিনিধিসাজ্জাদ হোসেন চৌধুরীরংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা গ্রামের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন চৌধুরী (৪০) রোববার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেমেয়ে, মা ও দুই ভাই রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বদরগঞ্জ পৌর শহরের বেশকিছু দোকান গতকাল দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিআলী মিরাজ খানআইসিডিডিআরবির সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান আলী মিরাজ খান (৫৭) গত শনিবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল কারেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তাফিজুর রহমান মজুমদার গত রোববার রাজধানীর একটি হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বাদ আসর ফেনীর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।