শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেনবাগেরহাটের সমাজসেবক ও ষাটের দশকের ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন (৬৯) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় বাগেরহাট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং রাতে শহরতলির বাদেকাড়াপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাগেরহাট পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মহিলা পরিষদ, বাগেরহাট প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বাগেরহাট প্রতিনিধি। আবু সাদাত মো. সায়েমজিএমজি এয়ারলাইনসের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম (২৫) গত বুধবার হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নাসিরাবাদের হাউজিং সোসাইটি মাঠে জানাজা শেষে তাঁর লাশ মিসকিন শাহ মাজার কবরস্থানে দাফন করা হয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। তাঁর মৃত্যুতে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, সিএসই বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবালসহ বিভাগীয় শিক্ষকেরা শোক প্রকাশ করেছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।মোহাম্মদ ইব্রাহীম অবিভক্ত ভারতের সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহীম (৯৫) গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্ত ও প্রগতিশীল চিন্তার অধিকারী ইব্রাহীম ১৯১৭ সালের ১ জানুয়ারি ঢাকার গেণ্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. নীলিমা ইব্রাহীমের স্বামী। বিজ্ঞপ্তি।