শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমত আলী সিদ্দিকীকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রহমত আলী সিদ্দিকী (৫০) গত বুধবার দিবাগত রাত দুইটা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।রহিমা বেগমজামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাপদ্দী তাড়িয়াপাড়ার বাসিন্দা রহিমা বেগম (৭০) গত মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে সরিষাবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি সরিষাবাড়ী প্রথম আলো বন্ধুুসভার সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়ার মা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।