শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকির ইবনে সোলায়মান কবি জাকির ইবনে সোলায়মান (৪০) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী ও এক সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মধুখালীর বাঁকে, কাজলী ও চিরায়ত চিরন্তন তাঁর উল্লেখযোগ্য বই। সাহিত্যে অবদানের জন্য তিনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার ও কবি আবুল হাসান স্বর্ণপদক লাভ করেন। তিনি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে গ্রন্থনা ও উপস্থাপনার কাজ করেছেন। বিজ্ঞপ্তি।মোহাম্মাদ সোহ্রাওয়ার্দী কক্সবাজারের মহেশখালী উপজেলার মহেশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক মোহাম্মদ সোহ্রাওয়ার্দী গতকাল শনিবার সকাল নয়টায় ঢাকার সোহ্রাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তাঁর মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করে। শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল কালো ব্যাজ ধারণ করে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।