শোক
তাহারাত কবিরকিউবি সিলেট কার্যালয়ের কর্মকর্তা তাহারাত কবির (২৭) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি মা, বাবা, এক ভাই ও এক বোন রেখে গেছেন। গত রোববার রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। রাজধানীর মালিবাগে পারিবারিক বাসভবনে আজ মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বাহাউদ্দিন জাকারিয়াসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক কোষাধ্যক্ষ বাহাউদ্দিন জাকারিয়া (৬৮) গতকাল সোমবার সকাল সোয়া সাতটায় নগরের দরগাহ মহল্লা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে হজরত শাহজালালের (রহ.) দরগাহ কবরস্থানে গতকাল তাঁর লাশ দাফন করা হয়। তিনি বাপা, সুজন, রোভার স্কাউটসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট প্রতিনিধি।