শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল মান্নান সরদারবরিশালের গৌরনদী উপজেলার উত্তর হোসনাবাদ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার (৬০) গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।ফজলে করিম খানব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের সাবেক অধ্যক্ষ ফজলে করিম খান (৭৩) গত মঙ্গলবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেস্বর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মো. নাছির সরদারবাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের গৌরনদী পৌর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. নাছির সরদার (৫০) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গতকাল তাঁর লাশ দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।