শোক
রবিউল বারীকুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ডা. রবিউল বারী (৭৬) গত মঙ্গলবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টায় খোকসা উপজেলা চত্বরে প্রথম এবং পরে ফুলবাড়ীতে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বিজ্ঞপ্তি।খাইরুন্নেছা বেগমপিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মজিবুর রহমানের মা খাইরুন্নেছা বেগম (৭০) গতকাল বৃহস্পতিবার সকালে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পিরোজপুর ও মঠবাড়িয়ায় দুই দফা জানাজা শেষে তাঁকে মঠবাড়িয়ার আমড়াগাছিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পিরোজপুর প্রতিনিধি।লুৎফার রহমান বিশ্বাসনড়াইলের লোহাগড়া উপজেলার কোলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা লুৎফার রহমান বিশ্বাস (৭০) গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁকে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।আয়শা সিদ্দিকীফরিদপুর শহরের আলীপুর নিবাসী আয়শা সিদ্দিকী (৮৫) গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি প্রথম আলোর ফরিদপুরের সাবেক আলোকচিত্রী ও দেশটিভির জেলা প্রতিনিধি মসিউর রহমান এবং বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদের মা। ফরিদপুর অফিস।বিলকিস বেগমবাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম কোতোয়ালের মা বিলকিস বেগম গত বুধবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।