শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিনা সবুরঝালকাঠির বাসিন্দা হাসিনা সবুর (৫৫) গতকাল মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বাদ আসর পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের বড় বোন। ঝালকাঠি প্রতিনিধি।প্রীতি খাঁজয়পুরহাটের বাসিন্দা প্রীতি খাঁ (৮৩) গত সোমবার রাতে শহরের চিনিকল সড়কের বাড়িতে মারা যান। তিনি তিন ছেলে রেখে গেছেন। খন্জনপুর শ্মশানঘাটে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল-এর জেলা প্রতিনিধি রতন কুমার খাঁ এবং জনকণ্ঠ পত্রিকার জেলা সংবাদদাতা তপন কুমার খাঁর মা। জয়পুরহাট প্রতিনিধি।