শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রউফসাবেক রেলওয়ে কর্মকর্তা আবদুর রউফ আকন্দ (৬২) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।জহির উদ্দিন আহম্মেদজয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক জহির উদ্দিন আহম্মেদ (৭৭) গত বুধবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি।