শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নাসির উদ্দিন
দাউদকান্দি পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ (৬৫) গত ২৫ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল ২৬ এপ্রিল বেলা দুইটায় দাউদকান্দি পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।

রমিজ আহমেদ
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী মাতবরবাড়ি এলাকার সাবেক পোস্টমাস্টার রমিজ আহমেদ (৮২) গত শুক্রবার বেলা ১১টায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রমিজ আহমেদ চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হকের বাবা। বিজ্ঞপ্তি।

মনছুর আহমেদ
বাগেরহাটের ভাষাসৈনিক ও শিক্ষাবিদ মনছুর আহমেদ (৮৫) গতকাল শনিবার সকাল ১০টায় শহরের লিচুতলা সড়কে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ শহরের সরুই কবরস্থানে দাফন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।