শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেনু বেগমমাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের বাসিন্দা রেনু বেগম (৫৫) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি। আবদুর রশিদগাইবান্ধার সাংস্কৃতিক সংগঠন সুরবাণী সংসদের সাধারণ সম্পাদক আবদুর রশিদ (৭০) গতকাল শনিবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে তাঁর লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি।মোশাররফ হোসেনসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীরদক্ষিণ গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৪৮) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি। আবদুস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুস সামাদ হূদেরাগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ উত্তরা কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।