শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরশিদ উন নবীপানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মুরশিদ উন নবী (৭২) ১৫ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি বরিশালের চাখার গ্রামের নুরুন নবীর জ্যেষ্ঠ সন্তান। বিজ্ঞপ্তি।নূর মোহাম্মদ মিয়াঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ মিয়া (৮৯) গতকাল রোববার রাজধানীর মগবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য নড়াইল জেলার লোহাগড়ায় নেওয়া হয়। বিজ্ঞপ্তি।