শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল উদ্দিন আহমদচিত্রশিল্পী ইকবাল উদ্দিন আহমেদ (৭৬) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের কুলখানি কাল বুধবার বাদ মাগরিব নিজ বাসভবনে (বাড়ি-২৮৭, সড়ক-২, আদাবর, শ্যামলী, ঢাকা) অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সুনীল কুমার নাথচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) সদস্য সুনীল কুমার নাথ (৮০)গত রোববার সীতাকুণ্ডের নিজ বাড়িতে পরলোক-গমন করেছেন। তাঁকে রোববার সন্ধ্যায় পারিবারিক শ্মশানে দাহ করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমিতির চেয়ারম্যান ওবায়দুল হক মজুমদার, পরিচালক মানিক চন্দ্রনাথ, চসহইর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং হকার্স সমিতি ও হকার্স ইউনিয়নের নেতারা শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।