শোক
মাহমুদুর রহমান মজুমদারসিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সাংসদ মাহমুদুর রহমান মজুমদার (৮৯) গত সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার দুই দফা জানাজা শেষে তাঁকে জকিগঞ্জ উপজেলার বলরামের চক গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি বর্তমান স্থানীয় সাংসদ হাফিজ আহমদ মজুমদারের চাচা। সিলেট প্রতিনিধি।ইদ্রিস মিয়াকিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া (৭১) গত সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।কফিল উদ্দিনসাবেক সাংসদ ও গণফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন (৭৩) গতকাল মঙ্গলবার ভোরে নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। বিকেলে চকবাজার প্যারেড মাঠে জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।ম আদম সফিউল্লাহচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সভাপতি ম আদম সফিউল্লাহ (৬২) গত সোমবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর নগরের গরীবুল্লাহ শাহ (রা.) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে মাজারসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।