শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ কামালউদ্দিন আহমেদহলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোচিকিৎসা বিভাগের প্রধান সৈয়দ কামালউদ্দিন আহমেদ (৫৮) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ মাগরিব সড়ক-১৫/এ (নতুন), বাড়ি-৪৯, অ্যাপার্টমেন্ট সি-৪, ধানমন্ডি আ/এ, ঢাকায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। সরাফত উল্লাহসন্ধানী লাইফ ইন-স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সরাফত উল্লাহ ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।রওশন আরা হোসেনঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও সূর্য সেন হলের প্রভোস্ট খোন্দকার আশরাফ হোসেনের স্ত্রী রওশন আরা হোসেন (৫৬) গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীর জয়নগরে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।