শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমলেন্দু দাস কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক বিমলেন্দু দাস সাধুবাবু (৯২) গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী চত্বরে নিজ বাসভবনে মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলা সদরের শেখঘাট গ্রামে। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতী সাহার বাবা। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।আবদুল কাদিরকিশোরগঞ্জের ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবদুল কাদির (৬৫) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে শহরের হয়বতনগর গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।