শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে এম ইরফান আলী ময়মনসিংহের শিক্ষাবিদ এ কে এম ইরফান আলী (৯০) গতকাল রোববার ত্রিশালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। স্থানীয় বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।সাইদুর রহমানব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান (৫৮) গত শনিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন বিকেলে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।মালতী রানী দাসপটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের মালতী রানী দাস (৯০) গত সোমবার রাতে বসাকবাজারে ছেলের বাসভবনে পরলোকগমন করেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। মালতী রানী দাস গলাচিপার সংবাদপত্র এজেন্ট সাগর নিউজ এজেন্সির মালিক শংকর লাল দাসের শাশুড়ি। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।