শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালাল উদ্দিনসিরাজগঞ্জের সাঁথিয়া উপজেলার ধুলাউরির বাসিন্দা জালাল উদ্দিন (৯১) গত ১৭ ডিসেম্বর তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও নয় সন্তান রেখে গেছেন। ওই দিন জানাজা শেষে স্থানীয় ধুলাউরি মাদ্রাসা-সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আবদুল হামিদঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য খন্দকার মঞ্জুরুল ইসলামের বাবা খন্দকার আবদুল হামিদ (৮৪) গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেলে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।দেলওয়ার হোসেনরাজধানীর চামেলীবাগের বাসিন্দা দেলওয়ার হোসেন (৮০) গত সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্র১০ী ও এক ছেলে রেখে গেছেন। আগামী শুক্রবার আসরের নামাজের পর মরহুমের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল মালেক খানসার্কের সাবেক কর্মকর্তা (রাজস্ব) আবদুল মালেক খান (৯০) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বরিশালের হিজলা উপজেলার মাউতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। আজ বুধবার আসরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়িতে কুলখানি ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।