শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহার কান্তি সরকারজাহাজের ক্যাপ্টেন নিহার কান্তি সরকার (৫১) গত শুক্রবার পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুর সময় জাহাজটি মধ্যপ্রাচ্য থেকে কলম্বো আসছিল। আজ শুক্রবার জাহাজটি কলম্বোতে নোঙর করার কথা রয়েছে। আগামী ৪ জানুয়ারি তাঁর মরদেহ ময়মনসিংহের বাড়িতে পাঠানো হবে। বিজ্ঞপ্তি।শামসুল হকনীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক (৬০) গতকাল বৃহস্পতিবার স্থানীয় রেলওয়ে হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর অফিসার্স কলোনি রেলওয়ে ঈদগাহ মাঠে (ফাইভ স্টার মাঠ) জানাজা হবে। তিনি প্রথম আলোর সৈয়দপুরের প্রতিনিধি এম আর আলমের বড় বোনের স্বামী। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।