শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুর রহমান খানটাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান শাহজাহান (৮১) গতকাল সোমবার ভোরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, বেশ কয়েকজন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। টাঙ্গাইল অফিস।আজিজুল হকদৈনিক বণিক বার্তার ক্রীড়া সম্পাদক মো. নাজমুল হকের বাবা মো. আজিজুল হক (৮৫) গত ২৮ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তিনি নয় সন্তান-সন্ততিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল মতিনঢাকার নবাবগঞ্জ উপজেলার ব্যবসায়ী ও ইউনিলিভার লিমিটেডের এজেন্ট আবদুল মতিন (৮১) গত ৩১ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের বাসভবনসংলগ্ন তিতু ভূঁইয়া মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।