শোক
তাজিদ আলীমৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা তাজিদ আলী (৬৫) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল স্থানীয় থানাবাজার স্কুলের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি।জীবন মিয়াব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের ব্যবসায়ী মো. জীবন মিয়া (৬৫) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আলিয়াবাদ কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। তিনি প্রথম আলো নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনের শ্বশুর। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।সৈয়দ নজরুল ইসলামকিশোরগঞ্জের ব্যবসায়ী সৈয়দ নজরুল ইসলাম (৬৭) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি দৈনিক কালের কণ্ঠ-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শফিক আদনানের বাবা। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।