শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ. মজিদ হাওলাদারবরিশালের উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আ. মজিদ হাওলাদার (৭০) বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।আ. ছালাম চৌধুরীবরিশালের কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের ব্যবসায়ী আ. ছালাম চৌধুরী (৪৫) গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি। আশালতা ভৌমিকনীলফামারীর বড়বাজারের বাসিন্দা আশালতা ভৌমিক (৭৬) বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও দুই রেখে গেছেন। নীলফামারী প্রতিনিধি।