শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালি উল্লাহচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও হকার্স সমিতির সদস্য মো. ওয়ালী উল্লাহ ওরফে অলি উল্লাহ (৫৫) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম হকার্স সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।শওকত আলী তালুকদারটাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত আলী তালুকদার (৭২) গতকাল শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, তিন ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইল অফিস।