শোক
অধ্যাপক মাহবুব উল্লাহআন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহবুব উল্লাহ গতকাল শনিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। অধ্যাপক মাহবুব উল্লাহ একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন। মরহুমের জানাজা গতকাল বাদ আসর ঢাকার ধানমন্ডি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। অধ্যাপক মাহবুব উল্লাহর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ও সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন শোক প্রকাশ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।জাফর আমিনব্যবসায়ী জাফর আমিন (৭৮) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না...-রাজিউন)। তাঁর কুলখানি কাল সোমবার মাগরিবের নামাজের পর ধানমন্ডির নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।