প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রয়াত কমান্ডার ও ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ তালুকদার স্মরণে গতকাল শনিবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে কলেজ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার। মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, প্রভাষক ফরিদুল ইসলাম, তাপস কুমার পাল, মাসুদ রানা প্রমুখ। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন উপজেলার ধানগড়া বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী সমিতির আহ্বানে বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান আধা বেলা বন্ধ রাখা হয়।