শোক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভোজনের বাস দুর্ঘটনায় যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার চুয়াডাঙ্গার সব প্রাথমিক বিদ্যালয়ে শোক কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শোক কর্মসূচিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর দুই মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।  চুয়াডাঙ্গা প্রতিনিধি