শোক দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি, নিহত, পঙ্গু, নিখোঁজদের আজীবন আয়ের সমপরিমাণ (৪৮ লাখ টাকা) ক্ষতিপূরণ ও ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণাসহ ছয় দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব প্রমুখ।