শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সহকারী অধ্যাপক এ কে এম মাহবুবুল হকের সঞ্চালনায় অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানুর সভাপতিত্বে শোক র্যা লি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এন আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক উৎপলা রানী পাল প্রমুখ। বিজ্ঞপ্তি|