শোক দিবসে আলোচনা সভা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী।
জাতির জনকের খুনি এবং ষড়যন্ত্রকারীদের মধ্যে এর আগে যাঁরা শাস্তি ভোগ না করে মৃত্যুবরণ করেছেন, তাঁদের মরণোত্তর বিচারসহ প্রশাসনের বিভিন্ন স্তরে এঁদের অনুসারীদের চিহ্নিত করার জন্য সভায় দাবি জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, উপদেষ্টা সৈয়দ শরীফুল ইসলাম, কার্যকরী সভাপতি মো. আবদুল হাই মোল্যা ও শরীফ আবুল খায়ের, মহানগর কমিটির সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ভুঞা, কার্যকরী সভাপতি মো. ফরিদুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি সালাহ উদ্দিন আহমেদ, মো. মহসিন ভূইয়া, আমেনা আক্তার, জেবুন নাহার আকতার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, আবদুল হালিম প্রমুখ। বিজ্ঞপ্তি