শোক দিবসে শেখ মুজিব মেডিকেলে বিনা মূল্যে চিকিত্সা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্ট শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিত্সকেরা বিনা মূল্যে চিকিত্সা দেবেন।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রোগীরা বিনা মূল্যে এই সেবা পাবেন। বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ সফল করতে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষেও ছুটির দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিনা মূল্যে চিকিত্সা সেবা দেয়।