শোক দিবসের মর্যাদা ক্ষুণ্ন করেছে সরকার: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস চলছে। এই দিবসেও সরকার পুলিশ দিয়ে মানুষ হত্যা করে ও গণগ্রেপ্তার অভিযান চালিয়ে শোক দিবসের মর্যাদা ক্ষুণ্ন করেছে।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গ্রেপ্তার অভিযান চালাতে গিয়ে পুলিশের গুলিতে বিএনপির কর্মী ইন্তাজুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, মহেশপুর উপজেলায় গণগ্রেপ্তার অভিযান চালাতে গিয়ে পুলিশ ইন্তাজুলকে হত্যাসহ অনেককে আহত করেছে। পুলিশের নির্যাতন থেকে নারীরাও রেহাই পাননি। উপজেলার এক হাজার ২০০ লোকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করে তাঁদের দাবড়ে বেড়াচ্ছে। এ ছাড়া বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার গ্রামগুলো পুলিশের সীমাহীন নির্যাতন ও গণগ্রেপ্তারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে। গতকাল ঢাকা মহানগর জামায়াত নেতা আবদুস সবুর ফকিরসহ সারা দেশে অর্ধশতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।