প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা দম্পতি ননীগোপাল কুণ্ডু ও চিত্রা রানী কুণ্ডুর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শোক মিছিল ও মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা অফিস থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওদুদ দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা শাহাদৎ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, বিশ্বনাথ দাস, কাশিনাথ প্রমুখ। গত ১২ জুলাই রাতে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডু ও তাঁর স্ত্রী চিত্রা রানী কুণ্ডুকে হত্যা করে দুর্বৃত্তরা। নাটোর প্রতিনিধি|