শোক র্যা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার শহরে শোক র্যা লি বের করা হয়। পিরোজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচি পালন করে। র্যা লিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সহসভাপতি শাহজাহান খান তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি খান মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল ভোর ছয়টায় শহরের পুরোনো পৌরসভা সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।