প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে পাথরঘাটা ডিগ্রি কলেজ থেকে শোক র্যালি বের করা হয়। পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণ আন্দোলনের আহ্বায়ক সহকারী অধ্যাপক আহসান হাবীবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রভাষক জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ মক্কি, কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল প্রমুখ। বক্তারা নির্যাতনকারী পুলিশের শাস্তি দাবি এবং শিক্ষক পরিবারকে ক্ষতিপূরণসহ কলেজ জাতীয়করণ নিয়মনীতি অনুযায়ী সঠিকভাবে পুনরায় তালিকা প্রকাশের অনুরোধ করেন।