শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রয়াত লোকমান হোসেনের স্মরণে গত বৃহস্পতিবার নীলফামারীতে শোকসভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নীলফামারী পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কাজী আমিনুল হক, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। l