শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ রোস্তম আলীর (৭৬) স্মরণে গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব ভবনে শোকসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান, পৌরসভার মেয়র আবদুস সাত্তার, টাউন পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু প্রমুখ।