প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গত শনিবার সাবেক কমিশনার এ এম ইয়াহিয়া মুজাহিদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে এই শোকসভার আয়োজন করে নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মো. আবদুল খালিক। কমিটির সদস্যসচিব নিলিমেষ ঘোষের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।