শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজায় ভবন ধসে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিহত ব্যক্তিদের চোখের জলে স্মরণ করলেন স্বজনেরা। ওই ঘটনায় উপজেলার ১১ জন শ্রমিক নিহত ও ১১ জন আহত হন। তাঁদের মধ্যে সিকান্দার আলী (২৫) নামের একজনের সন্ধান এখনো মেলেনি। গত বৃহস্পতিবার পৌর শহরের স্থানীয় আদর্শ ক্লাবের আয়োজনে নিহত ব্যক্তিদের কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর চকপাড়া মহল্লায় প্যানেল মেয়র জহিরুল হকের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি