প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত মুক্তিযোদ্ধা মীর আমানউল্লাহ স্মরণে ঝিলমিল খেলাঘরের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে মীর আমানউল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ঝিলমিল খেলাঘরের সভাপতি শাহজালালের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির সাবেক নেতা আশেক আলী মাস্টার, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথিন চক্রবর্তী, মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, মীর আমানের স্ত্রী মাসুদা সুলতানা প্রমুখ। এ সময় মীর আমানউল্লাহর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|