শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের স্মরণে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে শোকসভা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে টিএসসিসি মিলনায়তনে এ সভা হয়। এতে আল-হাদিস বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান প্রমুখ। ১১ মে ঝিনাইদহ থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় গাড়িচালকসহ তিনি নিহত হন।