শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসাদুল হক এতে সভাপতিত্ব করেন। শোকসভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার (বীর বিক্রম)।