শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রোর মহাপ্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন শোকসভা কমিটির আহ্বায়ক আইনজীবী আবু বক্কর সিদ্দিকী। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, সাংবাদিক আজিজুর রহমান, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির নেতা আবদুল মজিদ, সিপিবি সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উন্নয়নকর্মী বাবর আলী প্রমুখ। বক্তারা ফিদেল কাস্ত্রোর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কিউবার অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার ওপরও তাঁরা আলোকপাত করেন।
কেশবপুর (যশোর) প্রতিনিধি